মেক্সিকোতে পুলিশের বহরে মাদক-গ্যাংয়ের হামলা, নিহত ১৩

মেক্সিকো সিটি, ১৯ মার্চ – মেক্সিকো মধ্যাঞ্চলে পুলিশ বহরে অপরাধী চক্রের এক হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার দ্য স্টেট অব মেক্সিকো রাজ্যের কোয়াতাপাক হরিনাস পৌরসভা এলাকায় সশস্ত্র মাদক চক্রের বিরুদ্ধে অভিযান চালানোর সময় এ টহল দল হামলার শিকার হয়।
সুনির্দিষ্ট কোনও অপরাধী চক্রকে দায়ী না করে মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রণালয় ও প্রসিকিউটররা জানিয়ে, নিহতদের মধ্যে আট পুলিশ কর্মকর্তা ও জেলা অ্যাটর্নি দপ্তরের পাঁচ এজেন্ট রয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা অপরাধীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
আরও পড়ুন : মেক্সিকো ও কানাডাকে টিকা দেবে যুক্তরাষ্ট্র
এদিকে কর্তৃপক্ষ এ হামলাকে একটি ‘কাপুরুষোচিত’ হামলা হিসেবে অভিহিত করে এর কঠোর নিন্দা জানিয়েছে।
রাজধানীর পার্শ্ববর্তী দ্য স্টেট অব মেক্সিকো রাজ্যে বিভিন্ন অপরাধী চক্রের উপস্থিতির কারণে এ রাজ্যকে দেশের সবচেয়ে সহিংসতাপূর্ণ রাজ্য হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
দেশটিতে মাদক চক্রের বিরুদ্ধে লড়াইয়ে ২০০৬ সালে সরকার সেনাবাহিনী মোতায়েন করার পর থেকে এ পর্যন্ত তনি লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে।
সূত্র : এনটিভি
এন এইচ, ১৯ মার্চ









