ব্রিটিশ রাজপরিবারের বর্ণবিদ্বেষ নিয়ে যা বললেন মিশেল ওবামা

ওয়াশিংটন, ১৭ মার্চ – সম্প্রতি ব্রিটিশ রাজপরিবারের বর্ণবিদ্বেষের ভয়াবহ চিত্র ফাঁস করে দেন রাজপুত্র প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। এরপর থেকেই বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এর মধ্যেই বিষয়টি নিয়ে সরব হলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা।
তিনি বলেছেন, মেগানের কাছ থেকে বর্ণবিদ্বেষের অভিযোগ শুনে তিনি মোটেও অবাক হননি।
মঙ্গলবার মার্কিন গণমাধ্যম এনবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে মিশেল বলেন, “বিভিন্ন বর্ণের মানুষের জন্য এই পৃথিবীতে বর্ণবাদ নতুন কোনও ঘটনা নয়। সুতরাং তার (মেগান মার্কেল) কাছ থেকে এমন অনুভূতি শুনে আমি বিস্মিত নই।”
আরও পড়ুন : প্রথম মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন আদিবাসী নারী
তিনি আরও বলেন, “আমি যে জিনিসটি প্রত্যাশা করি এবং যে বিষয়টি সম্পর্কে চিন্তা করি তা হল তারা (ব্রিটিশ রাজপরিবার) বিশ্বের প্রধানতম একটি পরিবার। তাই আমি তাদের জন্য ক্ষমা ও সমস্যাটি সমাধানের প্রার্থনা করছি। যেন তারা এ ঘটনাকে আমাদের সকলের জন্য শিক্ষণীয় মুহূর্ত হিসেবে উপস্থাপন করতে পারে”
উল্লেখ্য, গত ৭ মার্চ প্রচারিত আমেরিকার জনপ্রিয় উপস্থাপিকা অপরাহ উইনফ্রের সঙ্গে সাক্ষাৎকারে মেগান মার্কেল অভিযোগ করেন, তার সন্তানের শরীরের ত্বক ঠিক কতোটা কালো হবে, তা নিয়ে চিন্তিত ছিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা। একইসঙ্গে রাজপরিবারের সদস্যরা এটা নিয়ে পেছনে পেছনে কথাও বলতেন। এমনকি সন্তানের গায়ের রং কতোটা কালো হবে এটা নিয়ে স্বামী প্রিন্স হ্যারিকে পরিবারের এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন।
সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ১৭ মার্চ









