হবিগঞ্জ

বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট আলমগীর আটক

হবিগঞ্জ, ১৩ মার্চ – হবিগঞ্জ সদর উপজেলা ধুলিয়াখাল রায়ধর বাইপাস রোড এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট আরব আলী ওরফে আলমগীর (৩৮) কে বিপুল ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার ৭ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন এর দিক-নির্দেশনা গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই মোজাম্মেল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ শহরতলীর গোপায়া ইউপির ধুলিয়াখাল-রায়ধর বাইপাস সড়ক অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ আলমগীরকে আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চট্টগ্রাম জেলার জাহাঙ্গীর নামের আরেক মাদক ব্যবসায়ি পালিয়ে যায়।

আরও পড়ুন : চিরনিদ্রায় মাহমুদ উস সামাদ চৌধুরী

আটককৃত মাদক কারবারি আরব আলী ওরফে আলমগীর সদর উপজেলার রায়ধর গ্রামের মৃত হামিদ উল্লাহারে ছেলে।

এ ব্যাপারে জেলা গোয়েন্দার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন , মাদকের বিরুদ্ধে পুলিশ সুপার জিরো টলারেন্স ঘোষণা করেছেন। হবিগঞ্জ জেলা থেকে মাদক পুরোপুরিভাবে নির্মূলে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৩ মার্চ


Back to top button
🌐 Read in Your Language