এশিয়া
ইন্দোনেশিয়ায় স্কুল শিশুবহনকারী বাস খাদে, নিহত ২৭

জাকার্তা, ১১ মার্চ – ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের কাছে স্কুল শিশু এবং অভিভাবক বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৭ জন নিহত হয়েছে।
স্থানীয় সময় বুধবার এ দুর্ঘটনা ঘটে। বাসটির ৩৯ জন যাত্রী জীবিত আছেন।
বৃহস্পতিবার দেশটির উদ্ধারকারী সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম জাভা প্রদেশের সুমাদাং শহরের কাছে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপরে বাসটি খাদে পড়ে যায়।
আরও পড়ুন : দুই মিলিয়ন ডলারে লবিস্ট ভাড়া করল মিয়ানমার সেনাবাহিনী
ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বাসটিতে জুনিয়র হাইস্কুলের শিক্ষার্থী এবং তাদের অভিভাবক ছিলেন। উদ্ধারকারী সংস্থা এখনো উদ্ধার অভিযান চালাচ্ছে।
দুর্ঘটনার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। তবে পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, গাড়িটির ফিটনেসের কাগজ হালনাগাদ করা ছিল না।
সূত্র : সমকাল
এন এইচ, ১১ মার্চ









