বরিশালে বিপুলসংখ্যক ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বরিশাল, ০৯ মার্চ – বরিশাল নগরীর কাউনিয়া ব্রাঞ্চরোড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ১৩০০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশ। সোমবার (৮ মার্চ) বিকালে স্থানীয় বাসিন্দা ফরিদুল আলমের ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। রাতে সংবাদ সম্মেলনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জাকির হোসেন এ তথ্য জানান।
আটককৃতরা হচ্ছে– বাকেরগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের মৃত কামাল হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার এবং তার সহযোগী সদর উপজেলার গাউয়াসর সুন্নিয়া মসজিদ এলাকার লিটন হাওলাদারের ছেলে তানভীর হাওলাদার ওরফে নবীন।
আরও পড়ুন : ওসির সঙ্গে আসামিদের সেলফি, তোলপাড়
জাকির হোসেন বলেন, রাসেল ও তানভীরকে আটকের পর সহকারী পুলিশ কমিশনার মাসুদ রানার নেতৃত্বে থানার ওসি আজিমুল করিম তল্লাশি চালিয়ে ওই বসতঘর থেকে ওই ইয়াবা উদ্ধার করেন।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ০৯ মার্চ









