ইউরোপ

করোনার নতুন ঢেউ রুখতে কারফিউ জারি করল ফ্রান্স

প্যারিস, ১৫ অক্টোবর- করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাক্কা সামলাতে প্যারিস ও আরও আটটি শহরে রাতের বেলায় কারফিউ জারি করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এসব শহরের বাসিন্দারা রাতের বেলা ঘর থেকে বের হতে পারবেন না।

শনিবার থেকে এই কারফিউ জারি হবে, আর চলমান থাকবে ২ সপ্তাহ। রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ চলবে। দেশটিতে স্বাস্থ্য জরুরি অবস্থাও ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: বৃটেনে তিন বছরের মধ্যে সর্বোচ্চ বেকারত্ব

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে ৩ কোটি ৮৭ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত। প্রাণ হারিয়েছে ১০ লাখ ৯৬ হাজারেরও বেশি।

একদিনে সারাবিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৮১ হাজারের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ৬ হাজারেরও বেশি জন।

একদিনে সবচেয়ে বেশি মৃতু্র ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে, প্রায় ১০০০ জন আর সবচেয়ে বেশি আক্রান্ত ভারতে, ৬৭ হাজারের বেশি।

সূত্র : চ্যানেল আই
এন এইচ, ১৫ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language