যশোর

যশোরে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

নয়াদিল্লী, ০৮ মার্চ – যশোরে দুর্বৃত্তদের গুলিতে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। রোববার রাতে অভয়নগর উপজেলার শুভরাঢ়া ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি মনিরুজ্জামান। তিনি জানান, রাতে নূর আলী তার ছেলের চালিত মোটরসাইকেলে করে বাবুরঘাট গ্রামে বাড়ি ফেরার পথে পেছন থেকে তাকে গুলি করা হয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় ছেলে ইব্রাহিম চিৎকার করলে গ্রামবাসী ছুটে আসে এবং দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আরও পড়ুন : ৭ মার্চের ভাষণ দেড় লাখ শিশুর কণ্ঠে

ঘটনার পরপর ওসি জানায়, পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। তবে হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহত নূর আলী (৫০) শুভরাঢ়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৮ মার্চ


Back to top button
🌐 Read in Your Language