জাতীয়

করোনায় আক্রান্ত যুবদলের সাধারণ সম্পাদক টুকু

মো. ইলিয়াস

ঢাকা, ১৪ অক্টোবর- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) কোভিডের টেস্টের পজেটিভ রিপোর্ট পেয়েছেন বলে জানিয়েছেন তিনি নিজেই।

টুকু বলেন, আমি বাসায়ই থাকব। চিকিৎসকদের পরামর্শ মেনে চলব। হাসপাতালে ভর্তি হব না। দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে কথা হয়েছে। তার পরামর্শে চিকিৎসা নেব।

আরও পড়ুন: কৃষিক্ষেত্রে আজ সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, আগের মতো আর হাহাকার হয় না: কৃষিমন্ত্রী

এর আগে কোভিডে আক্রান্ত হন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ। তারা তাদের নিজ নিজ বাসায় কোয়ারেন্টাইনে আছেন। সম্প্রতি কোভিড আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।

সূত্র: বিডি২৪লাইভ

আর/০৮:১৪/১৪ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language