ইউরোপ

সুইডেনে সন্ত্রাসী হামলায় হতাহত ৮

স্টকহোম, ০৪ মার্চ – সুইডেনে সন্দেহজনক সন্ত্রাসী হামলায় অন্তত ৮ জন আহত হয়েছেন। ব্রিটিশ গণমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। রাজধানী স্টকহোমের কাছে দক্ষিণ সুইডেনের ছোট শহর ভেতলান্দায় এই ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

পুলিশ জানায়, বছর কুড়ির এক যুবক আচমকা বেপরোয়া ছুরি চালাতে শুরু করলে আটজন আহত হন। প্রথমে হামলাকারীকে নিরস্ত্র করার চেষ্টা করে পুলিশ। ওই ব্যক্তি রাজি না হওয়ায় তার পায়ে গুলি করা হয়। হামলাকারীকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার সন্ধ্যায় তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

আরও পড়ুন : আরো ১৭টি মসজিদ বন্ধ করল ফ্রান্স

প্রাথমিকভাবে পুলিশ এই ঘটনাকে হত্যাচেষ্টা হিসেবে ধরে নিলেও পরবর্তীতে ‘সন্দেহজনক সন্ত্রাসী হামলা’হিসেবে অন্তর্ভুক্ত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

হামলার তীব্র নিন্দা করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী স্তেফান লফভেন। তিনি ফেসবুক পোস্টে জানিয়েছেন, একটি সম্প্রদায়ের সম্মিলিত শক্তি বারবার এই ঘৃণ্য পদক্ষেপ নিচ্ছে। আমাদের সুরক্ষিত অস্তিত্ব কতটা দুর্বল তা আমাদের মনে করিয়ে দেয়া হচ্ছে।

২০১৭ সালের এপ্রিল মাসে স্টকহোমের বাজারে জনবহুল এলাকায় ট্রাক চালিয়ে ৫ জনকে হত্যা করেছিল এক ব্যক্তি।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৪ মার্চ


Back to top button
🌐 Read in Your Language