এশিয়া

মিয়ানমার থেকে পালিয়ে ৩ পুলিশ ভারতে

নয়াদিল্লী, ০৪ মার্চ – মিয়ানমার থেকে পালিয়ে ৩ বার্মিজ পুলিশ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরাম পার হয়ে দেশটিতে আশ্রয় চেয়েছেন। ভারতীয় প্রশাসনকে উদ্ধৃত করে এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স।

জানা গেছে, মিয়ানমারের সেনাবাহিনীর আদেশ মানবেন না, তাই ওই তিন পুলিশ সদস্য। তাই অভ্যুত্থান না মেনে দেশটি থেকে পালিয়ে ভারতে প্রবেশ করেছেন। তারা প্রত্যেকেই পুলিশের কনস্টেবল হিসেবে দায়িত্বরত ছিলেন।

উল্লেখ্য, গেল ১ ফেব্রুয়ারি মিয়ানমার সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। এ ঘটনায় সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সারাদেশে। পুলিশের গুলিতে এ পর্যন্ত অর্ধশতাধিক বিক্ষোভকারী মারা গেছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন
এন এ/০৪ মার্চ


Back to top button
🌐 Read in Your Language