জাতীয়

গত ২৪ ঘণ্টায় করোনায় ৮ জনের মৃত্যু, শনাক্ত ৫৮৫

ঢাকা, ০১ মার্চ – মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪১৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫৮৫ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৪৬ হাজার ৮০১ জন।

করোনাভাইরাস নিয়ে সোমবার (১ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন : চরম ধৈর্যের পরিচয় দিয়েছে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৮৭৩ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৭ হাজার ৭৯৭ জন।

সূত্র : বিডি২৪লাইভ
এন এ/ ০১ মার্চ


Back to top button
🌐 Read in Your Language