জাতীয়

২০২৭ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন চেয়েছে সরকার

স্বাধীনতা পুরস্কার

ঢাকা, ২৯ সেপ্টেম্বর- ২০২৭ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন প্রস্তাব চেয়েছে সরকার। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লি উন্নয়ন, সমাজসেবা-জনসেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণসহ মোট ১৩টি ক্ষেত্রে ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী ও সংস্থার গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সমন্বয় শাখা থেকে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে মন্ত্রিপরিষদ বিভাগের ‘স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলি’ অনুসরণ করে মনোনয়ন প্রস্তাব পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং এর অধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে কর্মরতদের মধ্য থেকে স্বাধীনতা পুরস্কার-২০২৭-এর জন্য মনোনয়ন প্রস্তাব দেওয়া যাবে। নির্ধারিত ছকে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রস্তাবের ৩০ সেট আগামী ১ নভেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সমন্বয় শাখায় পাঠাতে হবে।

মনোনয়ন প্রস্তাবের হার্ডকপির পাশাপাশি সফটকপিও পাঠাতে হবে। সফটকপি নিকশ ফন্টে ই-মেইল (sas_s4@moedu.gov.bd) অথবা ডি-নথির মাধ্যমে পাঠাতে বলা হয়েছে।

স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও নির্ধারিত ছক মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

এস এম/ ২৯ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language