যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই ইরানের: পেজেশকিয়ান

তেহরান, ২৭ সেপ্টেম্বর- ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গতকাল শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। হরমুজ প্রণালি খুলে দেওয়া, মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ইরানি প্রস্তাব এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে সাক্ষাৎকারে কথা বলেন তিনি।
এ সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঠিক কীসের ভিত্তিতে সমঝোতায় পৌঁছানো সম্ভব, তা তাদের জানা নেই। তাদের সঙ্গে আলোচনায় ইরান এখন আর আস্থা রাখে না। পূর্ববর্তী দফার আলোচনার পর হামলা ও নিষেধাজ্ঞার কারণে এমন অনাস্থার পরিবেশ তৈরি হয়েছে।
তিনি বলেন, তেহরান এখন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রকে দেওয়া তাদের সর্বশেষ প্রস্তাবের জবাবের অপেক্ষায় রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে বলেছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ইরানি প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। স্থানীয় সময় গতকাল শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প এ কথা বলেছেন।
যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে বলেছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ইরানি প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। স্থানীয় সময় গতকাল শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প এ কথা বলেছেন।
এস এম/ ২৭ সেপ্টেম্বর ২০২৬







