মধ্যপ্রাচ্য

ইরানের গোপন ক্ষেপণাস্ত্র কারখানা পরিদর্শন করলেন সশস্ত্র বাহিনীর প্রধান

তেহরান, ২২ আগস্ট – ইরানের প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি একটি গোপন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেছেন।

শনিবার তিনি এই গোপন স্থাপনাটি পরিদর্শন করেন এবং সেখানে দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন সমরাস্ত্রের সর্বশেষ অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবন আল-রেজা।

নিউজের তথ্য অনুযায়ী, দেশীয় প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে ইরান এই ধরণের গোপন কারখানায় আধুনিক সমরাস্ত্রের উৎপাদন অব্যাহত রেখেছে।

এস এম/ ২২ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language