জাতীয়

যাত্রাবাড়ীতে রাস্তা বন্ধ করে এনসিপির সমাবেশ, চরম জনদুর্ভোগ

ঢাকা, ১৫ আগস্ট – রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা বন্ধ করে সমাবেশ করার কারণে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের তীব্র ক্ষোভের মুখে পড়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার বিকেলে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা এই সমাবেশের আয়োজন করে।

সরকারের প্রতি বিভিন্ন দাবি আদায়ে আয়োজিত এই কর্মসূচির ফলে ওই এলাকায় ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়। রাস্তা বন্ধ করে সমাবেশের কারণে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা সৃষ্টির একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সমাবেশস্থলের আশপাশের গলিতে নেতাকর্মীদের ভিড়ের কারণে সাধারণ মানুষ যাতায়াতে চরম অসুবিধায় পড়েছেন। যাতায়াতে বিঘ্ন ঘটায় এক মধ্যবয়স্ক নারী ও এক তরুণী উপস্থিত সিনিয়র নেতাদের উদ্দেশ্য করে চিৎকার করে তাদের ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন যে, রাস্তা বন্ধ করে রাজনৈতিক কর্মসূচি পালনের ফলে নারীদের যাতায়াতে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে।

এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সমাবেশে আরও বক্তব্য দেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং রাজনৈতিক পর্ষদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এমপিসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ।

এস এম/ ১৫ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language