ক্রিকেট

৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন জশ হেজেলউড, ৪২৬ রানে থামল বাংলাদেশ

ঢাকা, ১৫ আগস্ট – টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন অস্ট্রেলীয় পেসার জশ হেজেলউড। শনিবার ম্যাচের তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতির পর বেশিক্ষণ টিকে থাকতে পারেনি বাংলাদেশের শেষদিকের ব্যাটাররা।

মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেনকে সাজঘরে ফিরিয়ে সফরকারীদের ৪২৬ রানে থামিয়ে দেন হেজেলউড। এর ফলে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের লিড এখন ২২৮ রানের। ম্যাচের তৃতীয় দিনে বাংলাদেশের হারানো চারটি উইকেটের সবকটিই শিকার করেছেন এই অজি পেসার।

সব মিলিয়ে তিনি ৮৯ রান খরচায় ৬টি উইকেট নিজের পকেটে পুড়েছেন। ব্যক্তিগত ৬৫ রান করা মেহেদী হাসান মিরাজকে আউট করার মাধ্যমে টেস্ট ক্যারিয়ারে ৩০০ উইকেটের ল্যান্ডমার্ক অতিক্রম করেন জশ হেজেলউড।

এই ফরম্যাটে ৩০০ উইকেট নেওয়ার গৌরব অর্জন করা অস্ট্রেলিয়ার নবম বোলার হিসেবে নিজের নাম ইতিহাসের পাতায় লেখালেন তিনি।

এস এম/ ১৫ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language