আইন-আদালত

ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক আজ, শেখ হাসিনার ফোনকল ফাঁস

ঢাকা, ১১ আগস্ট – জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে পঞ্চম দিনের মতো আজ যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন।

মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ এই যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

শুনানিতে শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের একটি ফোনালাপ বাজিয়ে শোনানোর কথা রয়েছে। ওবায়দুল কাদের ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

এছাড়া ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানও এই মামলায় অভিযুক্ত। ফোনালাপে আন্দোলনের সময় বিভিন্ন কঠোর নির্দেশনা এবং পাল্টা ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতা ও মন্ত্রীদের এলাকাভিত্তিক প্রটেকশন দেওয়া এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রসিকিউশন এই অডিও রেকর্ডটিকে মামলার গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে উপস্থাপন করবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওবায়দুল কাদের এবং অন্যান্য নেতাদের ভূমিকার বিষয়টিও এই শুনানিতে গুরুত্ব পাবে।

এস এম/ ১১ আগস্ট ২০২৬

Back to top button
🌐 Read in Your Language