জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে বিএনপির বিশেষ আলোচনা সভা আজ, বক্তব্য রাখবেন তারেক রহমান

ঢাকা, ৪ আগস্ট – জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। আজ মঙ্গলবার বিকাল ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এই সভা শুরু হবে।
বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উক্ত আলোচনা সভায় জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য এবং আন্দোলনে আহত যোদ্ধারা উপস্থিত থাকবেন। এ ছাড়া বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ মিত্র রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদেরও এই আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান যে এই সভার মাধ্যমে জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আন্দোলনের লক্ষ্যসমূহ বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হবে।
এস এম/ ৪ আগস্ট ২০২৬









