ফুটবল

এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে শক্তি বাড়াতে বাংলাদেশ দলে ৫ প্রবাসী ফুটবলার

ঢাকা, ৩ আগস্ট – উজবেকিস্তানের তাশখন্দে অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপের বাছাইপর্বের জন্য বাংলাদেশ দলে বড় চমক হিসেবে যুক্ত হচ্ছেন পাঁচজন প্রবাসী ফুটবলার।

সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির সভা শেষে সাংবাদিকদের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী।

ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র থেকে আসা এই তরুণ ফুটবলাররা ইতিমধ্যে দেশের মাটিতে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন। যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে বর্তমানে অনূর্ধ্ব ২০ দলের আবাসিক ক্যাম্প চলছে। সেখানে দেশি ফুটবলারদের সঙ্গে প্রবাসীরাও বেশ আন্তরিক পরিবেশে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন।

নাসের শাহরিয়ার জাহেদী জানান ক্যাম্পের পরিবেশ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং খেলোয়াড়রা একে অপরের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছেন। মাঠের লড়াইয়ে নামার আগে নিজেদের প্রস্তুতি যাচাই করতে বাংলাদেশ সেনাবাহিনী দলের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন এই তরুণ ফুটবলাররা। খেলোয়াড়দের পারফরম্যান্সে বাফুফে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং সেনাবাহিনীর সহযোগিতারও প্রশংসা করেছে।

বর্তমানে ৪৩ জন ফুটবলার নিয়ে প্রাথমিক ক্যাম্প পরিচালিত হলেও চূড়ান্তভাবে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হবে।

বিদেশি হেড কোচ ফিটনেস কোচ এবং গোলকিপিং কোচের তত্ত্বাবধানে বর্তমানে দলের প্রস্তুতি পুরোদমে চলছে।

এনএন/ ৩ আগস্ট ২০২৬


Back to top button