জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

ঢাকা, ৩ আগস্ট – প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সোমবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠকটি শুরু হয়।
সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ এবং বর্তমানে চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকের এজেন্ডায় দেশের আর্থ সামাজিক পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধির বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে। বৈঠকের সমাপ্তিতে নেওয়া সিদ্ধান্তসমূহ সম্পর্কে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
এস এম/ ৩ আগস্ট ২০২৬









