দক্ষিণ এশিয়া

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ: আটক হওয়ার কয়েক ঘণ্টা পর রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর মুক্তি

নয়া দিল্লি, ২২ জুলাই – ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনের পর আটক হওয়া লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। মঙ্গলবার কয়েক ঘণ্টা আটক থাকার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

এদিন সকালে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে রাহুল গান্ধীকে আটক করা হয়। তাকে কয়েক ঘণ্টা ছত্রসাল স্টেডিয়ামে রাখা হয়েছিল। অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধীকে মন্দির মার্গ থানা থেকে মুক্তি দেওয়া হয়। রাতে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী থানায় গিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করেন।

পুলিশ সোমবারের সংঘর্ষে আটক আরও সত্তর জন সমর্থককে মুক্তি দিলেও সরকারি সম্পদ নষ্টের অভিযোগে ছয়টি মামলা দায়ের করেছে। বিজেপি সভাপতি নিতিন নবীন রাহুল গান্ধীর এই কর্মসূচির তীব্র সমালোচনা করে একে দুর্ভাগ্যজনক হিসেবে বর্ণনা করেছেন।

এদিকে মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করা হয়েছে। আম আদমি পার্টির পক্ষ থেকেও এই আন্দোলনের বিষয়ে ভিন্ন মত প্রকাশ করা হয়েছে।

এস এম/ ২২ জুলাই ২০২৬

Back to top button
🌐 Read in Your Language