গাইবান্ধা

সুন্দরগঞ্জে রিভলবারসহ যুব সংহতি নেতা গ্রেপ্তার

গাইবান্ধা, ২৪ ফেব্রুয়ারি – গাইবান্ধার সুন্দরগঞ্জে ছয় রাউন্ড গুলি ভর্তি পিস্তলসহ জাতীয় পার্টির (জাপা-এরশাদ) সহযোগী সংগঠন উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক গোলাম রব্বানী রুবেলকে (৩৩) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গোলাম রব্বানী রুবেল সুন্দরগঞ্জ উপজেলার শান্তিপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

আরও পড়ুন : পঞ্চগড়ে তেঁতুলিয়ায় অবৈধভাবে আসা ভারতীয় গরু জব্দ

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে উপজেলার মধ্যপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় ছয় রাউন্ড গুলি ভর্তি পিস্তলসহ উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক গোলাম রব্বানী রুবেলকে আটক করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে রুবেলকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর
এন এইচ, ২৪ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language