উত্তর আমেরিকা

বাহামাসে ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১০ জনের মৃত্যু, ফ্লাইট চলাচল স্থগিত

নাসাউয়ে, ১১ জুলাই – বাহামাসে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন আরোহীর প্রাণহানি ঘটেছে। শুক্রবার দেশটির রাজধানী নাসাউয়ের পশ্চিমে অবস্থিত উত্তর অ্যানড্রসের জলভাগে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দেশের ৫৩তম স্বাধীনতা বার্ষিকী উদযাপনের আনন্দঘন মুহূর্তের মধ্যেই এমন বড় বিপর্যয়ের ঘটনা ঘটল।

বাহামিয়ান বিমান দুর্ঘটনা তদন্ত কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে,

বিধ্বস্ত বিমানটি স্থানীয়ভাবে নিবন্ধিত একটি সেসনা ৪০২ মডেলের ছোট উড়োজাহাজ ছিল। এটি নাসাউয়ের লিন্ডেন পিন্ডলিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সান অ্যানড্রসের উদ্দেশে যাত্রা করার পরপরই দুর্ঘটনার কবলে পড়ে।

এই মর্মান্তিক ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্লেমিঙ্গো এয়ারের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে সরকার। এক সংবাদ সম্মেলনে বাহামাসের প্রধানমন্ত্রী ফিলিপ ব্রেভ ডেভিস জানান, প্রথমে একজনকে জীবিত উদ্ধারের খবর পাওয়া গেলেও পরে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই দিনে ফ্লেমিঙ্গো এয়ারের আরেকটি বিমানে নিরাপত্তা ত্রুটি দেখা দেওয়ায় এয়ারলাইনসটির লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বিমান চলাচল মন্ত্রী জোবেথ কোলবি ডেভিস জানান,

শুক্রবার সকালে মায়াগুয়ানাগামী আরেকটি বিমানের পাইলট জরুরি সমস্যা টের পেয়ে নাসাউতে ফিরে আসেন। যাত্রীরা নিরাপদে নামার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। পরপর ঘটে যাওয়া এই দুইটি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এয়ারলাইনসটির সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এস এম/ ১১ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language