ক্রিকেট

তানজিদ তামিমের অর্ধশতক, জিম্বাবুয়ের বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশ

হারারে, ৯ জুলাই – জিম্বাবুয়ের বিপক্ষে ২৪৮ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ লড়াই করছে বাংলাদেশ। ইনিংসের শুরুতে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়লেও তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়ের জুটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। তাদের ১০৭ বলে ৮৪ রানের জুটিতে ভর করে জয়ের পথে এগোচ্ছিল টাইগাররা। তবে দলীয় ১২২ রানে তানজিদ তামিম সাজঘরে ফিরে গেলে কিছুটা অস্বস্তিতে পড়ে বাংলাদেশ দল।

ইনিংসের শুরুতে ওপেনার সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্রুত আউট হওয়ার পর হাল ধরেন তানজিদ তামিম। সৌম্য ১৩ এবং শান্ত ৯ রান করে বিদায় নিলে মাত্র ৩৮ রানেই ২ উইকেট হারায় দল।

এরপর তামিম ও হৃদয়ের ব্যাটে প্রতিরোধ গড়ে ওঠে। তানজিদ তামিম ক্যারিয়ারের অষ্টম হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর জিম্বাবুয়ের পার্ট টাইম বোলার ব্রায়ান বেনেটের বলে বোল্ড হন। আউট হওয়ার আগে তিনি ৭০ বলে ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫১ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩১ ওভার শেষে ৩ উইকেটে ১৩৮ রান। জয়ের জন্য শেষ ১৯ ওভারে টাইগারদের প্রয়োজন আরও ১১০ রান। বর্তমানে ক্রিজে রয়েছেন ৪৮ রানে অপরাজিত তাওহীদ হৃদয় এবং তার সাথে আছেন নতুন ব্যাটার নুরুল হাসান সোহান।

এনএন/ ৯ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language