ফুটবল

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত: কার প্রতিপক্ষ কে?

ওয়াশিংটন, ৮ জুলাই – বিশ্বকাপের শেষ ষোলোর রুদ্ধশ্বাস লড়াই শেষে চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালের সব সমীকরণ। কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে দীর্ঘ ৭২ বছর পর বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। ১৯৫৪ সালের পর এই প্রথম সুইসরা বিশ্বকাপের শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করল।

সুইজারল্যান্ডের এই জয়ের ফলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ডের প্রতিপক্ষ কারা হচ্ছে তা নিশ্চিত হয়েছে। আগামী ৯ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে শেষ আটের গুরুত্বপূর্ণ লড়াই। প্রতিটি ম্যাচই অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন।

সূচি অনুযায়ী প্রথম কোয়ার্টার ফাইনালে,

  • ৯ জুলাই বোস্টনে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো।
  • পরের দিন ১০ জুলাই লস অ্যাঞ্জেলেসে শক্তিশালী স্পেনের মোকাবিলা করবে বেলজিয়াম।
  • এরপর ১২ জুলাই মায়ামিতে মাঠে নামবে ইংল্যান্ড ও নরওয়ে।
  • একই দিনে কানসাসে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ইতিহাস গড়া সুইজারল্যান্ড।

কোয়ার্টার ফাইনালের পূর্ণাঙ্গ সূচি অনুযায়ী,

  • ৯ জুলাই রাত ২টায় ফ্রান্স বনাম মরক্কো ম্যাচটি অনুষ্ঠিত হবে।
  • ১০ জুলাই রাত ১টায় স্পেন ও বেলজিয়াম লড়বে সেমিফাইনালের টিকিট পেতে।
  • এছাড়া ১২ জুলাই রাত ৩টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে নরওয়ে এবং
  • একই দিন সকাল ৭টায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে সুইজারল্যান্ডের বিপক্ষে।

এস এম/ ৮ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language