বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: সাবেক এমপি আফজাল হোসেন গ্রেফতার

ঢাকা, ৬ জুলাই – রাজধানীর বঙ্গবাজার মার্কেটে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বড় ধরনের ক্ষয়ক্ষতির অভিযোগে দায়ের করা মামলায় কিশোরগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য মো. আফজাল হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মো. মাইনুল ইসলাম খান পুলক আসামিকে আদালতে হাজির করে তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানান।
মামলার এজাহার অনুযায়ী,
২০২৩ সালের ৪ এপ্রিল বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০০ কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় মো. কামাল হোসেন রিপন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় আফজাল হোসেনসহ ১৭ জনের নাম উল্লেখ করার পাশাপাশি আরও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
তদন্ত কর্মকর্তা আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন যে, প্রাথমিক তদন্তে এই ঘটনার সঙ্গে আফজাল হোসেনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন বলে আদালত সিদ্ধান্ত প্রদান করেন।
এস এম/ ৬ জুলাই ২০২৬









