জাতীয়

জুলাই অভ্যুত্থান স্মরণে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সরকারের বর্ণাঢ্য কর্মসূচি

ঢাকা, ৫ জুলাই – জুলাই অভ্যুত্থান স্মরণে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সরকার। এই কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে স্মরণসভা, সমাবেশ, আলোকচিত্র প্রদর্শনী, স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

রোববার এক সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে এসব কর্মসূচি ঘোষণা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এই সম্মেলনে তিনি জানান যে আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন করা হবে। এই উপলক্ষে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসের গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের পরিবারগুলোকে আমন্ত্রণ জানানো হবে। ওই দিন ভোর ৬টায় শাহবাগে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। অনুষ্ঠানে আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হওয়া হামলা ও হত্যাকাণ্ড নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। পাশাপাশি শহীদ ও আহত পরিবারের সদস্যরা সেখানে বক্তব্য রাখবেন।

প্রতিমন্ত্রী জানান যে আগামী ১৬ জুলাই জুলাই শহীদ দিবস হিসেবে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। একই দিনে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের স্মরণেও একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

এছাড়া ১৮ জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে উপলক্ষে আর্মি স্টেডিয়ামে একটি প্রতিবাদী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

আগামী ২৪ জুলাই যাত্রাবাড়ী এলাকার স্মৃতি রক্ষার্থে সেখানে একটি বিশেষ সমাবেশের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এনএন/ ৫ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language