লোহিত সাগরে ইয়েমেন উপকূলে পণ্যবাহী জাহাজে সশস্ত্র হামলা

সানা, ৫ জুলাই – লোহিত সাগরে ইয়েমেনের উপকূলে একটি পণ্যবাহী জাহাজে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে যে জাহাজটি থেকে সশস্ত্র আক্রমণের বার্তা পাওয়ার পর তারা বিষয়টি তদন্ত শুরু করেছে।
ইয়েমেনের বন্দরনগরী হোদাইদাহ থেকে প্রায় ৫৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থানকালে জাহাজটি থেকে জরুরি সংকেত পাঠানো হয়। সংস্থাটি জানায় অজ্ঞাত হামলাকারীরা জাহাজটির ওপর আক্রমণ চালায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে চলাচলকারী অন্যান্য জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে এখন পর্যন্ত কোনো পক্ষই এই হামলার দায় স্বীকার করেনি। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সম্প্রতি ওই এলাকায় পুনরায় জাহাজে হামলার হুমকি দিলেও এই ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে এডেন উপসাগর এলাকায় সোমালি জলদস্যুদের ক্রমবর্ধমান তৎপরতাও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি পর্যালোচনায় ব্রিটিশ সামরিক বাহিনী সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি বাড়িয়েছে।
এস এম/ ৫ জুলাই ২০২৬









