ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রো স্টেশন

ঢাকা, ১ জুলাই – ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন তিন ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিশেষ অনুরোধে ১ জুলাই বুধবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি সাময়িকভাবে স্থগিত থাকবে।
এই সময় মেট্রোরেল চলাচল করলেও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে তা থামবে না। ডিএমটিসিএল কর্তৃপক্ষ এই সাময়িক পরিবর্তনের ফলে যাত্রীদের সম্ভাব্য অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।
নির্ধারিত সময় পার হওয়ার পর পুনরায় পূর্বের ন্যায় স্বাভাবিক নিয়মে ট্রেন চলাচল এবং যাত্রাবিরতি শুরু হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
এস এম/ ১ জুলাই ২০২৬









