জাতীয়

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ঢাকা, ৩০ জুন – ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে তিনি এই সফর করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে,

ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি তেহরান সফর করবেন এবং অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন। ইরানের রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে কয়েক দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

আগামী ৪ জুলাই অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ওই দিন প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুলাই রাজধানী তেহরানের উপকণ্ঠের কোম শহরে দ্বিতীয় জানাজা আয়োজনের কথা রয়েছে।

সবশেষে ৯ জুলাই আরেক দফা জানাজা শেষে তাকে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের মাশহাদে দাফন করা হবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

ওই হামলায় তার পরিবারের আরও কয়েকজন সদস্যও প্রাণ হারান। মৃত্যুর আগে তিনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন।

এস এম/ ৩০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language