ব্যবসা

দেশের বাজারে রুপার দাম বাড়ল, প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা

ঢাকা, ২৭ জুন – দেশের বাজারে স্বর্ণের দাম পরিবর্তনের পাশাপাশি এবার বাড়ানো হয়েছে রুপার দাম। প্রতি ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬৬৬ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

নতুন এই নির্ধারিত দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয় যে স্থানীয় বাজারে তেজাবি রুপার মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে রুপার নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৩২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৭৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা। এর আগে গত ২৫ জুন সর্বশেষ রুপার দাম সমন্বয় করা হয়েছিল। তখন প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে ৪ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এস এম/ ২৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language