ফুটবল

অভিষেক বিশ্বকাপেই রূপকথা কেপ ভার্দের, শেষ ৩২-এ প্রতিপক্ষ আর্জেন্টিনা

বুয়েনস আইরেস, ২৭ জুন – মাত্র পাঁচ লাখের কিছু বেশি জনসংখ্যার দেশ কেপ ভার্দে ফুটবলের বৈশ্বিক আসরে এক অবিশ্বাস্য ইতিহাস সৃষ্টি করেছে।

নিজেদের অভিষেক বিশ্বকাপেই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে পশ্চিম আফ্রিকার এই দ্বীপ দেশটি। স্পেন ও উরুগুয়ের বিপক্ষে লড়াইয়ের পর এবার সৌদি আরবকে রুখে দিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে তারা। ম্যাচের সমীকরণ ছিল বেশ স্পষ্ট।

নকআউটে যেতে হলে উরুগুয়েকে হারতে হতো এবং কেপ ভার্দেকে অন্তত ড্র করতে হতো। শেষ পর্যন্ত উরুগুয়ে স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হয় এবং কেপ ভার্দে ও সৌদি আরবের ম্যাচটি গোলশূন্য ড্রতে শেষ হয়।

এই ফলাফলের ভিত্তিতে এইচ গ্রুপের রানার্স আপ হিসেবে পরের রাউন্ডে উন্নীত হয়েছে কেপ ভার্দে। আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের মায়ামিতে শেষ ৩২-এর এই লড়াইয়ে তাদের মুখোমুখি হবে শক্তিশালী আর্জেন্টিনা।

এস এম/ ২৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language