জাতীয়

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক সই

ঢাকা, ২৫ জুন – প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এই চুক্তি সম্পন্ন হয়। বিএনপির পক্ষে দলটির যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির পক্ষে দলটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতও সেখানে উপস্থিত ছিলেন। এই চুক্তির মাধ্যমে দুই দলের মধ্যে রাজনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এস এম/ ২৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language