বরিশাল

বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু সহ নিহত ২ আহত ১০

বরিশাল, ২৩ ফেব্রুয়ারি – ঢাকা-বরিশাল মহাসড়কে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ওপর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

আরও পড়ুন : শপথ নিলেন বরিশাল বিভাগের ৭ মেয়র

জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা অ্যাম্বুলেন্সের সাথে চরমোনাই মাহফিলগামী অনিক পরিবহনের সাথে ঢাকা মেট্টো-ব-০২ ০৫ ২৯ ও অ্যাম্বুলেন্স ঢাকা মেট্টো-ছ ৭১-৩৯৩৯-এর মুখোমুখি সংঘর্ষ ঘটে। প্রাথমিক পর্যায়ে আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং এয়ারপোর্ট থানা পুলিশ উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।

সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ২৩ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language