ব্যবসা
আবারও কমল স্বর্ণের দাম: ভরিতে কমছে ২ হাজার ২১৬ টাকা

ঢাকা, ২০ জুন – দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মানভেদে প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
নতুন এই দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। শনিবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,
শনিবার সকাল ১০টা থেকেই স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
এস এম/ ২০ জুন ২০২৬









