জাতীয়

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ১১৩ জন

ঢাকা, ১৬ জুন – সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১৩ জন। মঙ্গলবার ১৬ জুন স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ জন এবং ঢাকা বিভাগে ১৬ জন রয়েছেন।

এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১ জন, খুলনা বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ৯০ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ৪ হাজার ১৩৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ বছরের ১৬ জুন পর্যন্ত সারাদেশে মোট ৪ হাজার ৪১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরে আক্রান্তদের মধ্যে ৬৩ শতাংশ পুরুষ এবং ৩৭ শতাংশ নারী। গত একদিনে একজনের মৃত্যুর ফলে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে।

এস এম/ ১৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language