জাতীয়

শিগগিরই সারাদেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ১৬ জুন – স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন যে শিগগিরই সারাদেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে।

মঙ্গলবার রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজে হামের চিকিৎসা পদ্ধতি ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন বিষয়ক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সারাদেশে একযোগে ভিটামিন এ ক্যাম্পেইন চালু করার লক্ষ্যে কাজ চলছে। এই কর্মসূচি সফল করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

ঠিক কবে থেকে এই কার্যক্রম শুরু হবে সে বিষয়ে আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে সুনির্দিষ্টভাবে ঘোষণা দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

এস এম/ ১৬ জুন ২০২৬


Back to top button