জাতীয়

অক্সফোর্ডে হাসনাত আব্দুল্লাহ ও সাদিক কায়েমের অনুষ্ঠানে আওয়ামী লীগের বিক্ষোভ

লন্ডন, ১৫ জুন – যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে একটি প্যানেল আলোচনায় অংশ নিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি সাদিক কায়েম।

স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আয়োজিত একটি আলোচনায় তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান চলাকালে অক্সফোর্ড ইউনিয়নের বাইরে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভকারীদের হাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়। বিক্ষোভকারীরা হাসনাত আবদুল্লাহ ও সাদিক কায়েমকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে স্থানীয় পুলিশ মোতায়েন করা হয়। পুলিশি তৎপরতায় বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পরিবেশ শান্ত ছিল। পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেই নির্ধারিত প্যানেল আলোচনাটি সম্পন্ন হয়।

এস এম/ ১৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language