জাতীয়

মহররমের চাঁদ দেখতে মঙ্গলবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

ঢাকা, ১৫ জুন – পবিত্র মহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সোমবার ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় যে ১৪৪৮ হিজরি সনের প্রথম মাস মহররমের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই হিজরি নববর্ষের সূচনা হবে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেলে তা ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত টেলিফোন নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করার জন্য সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে ফাউন্ডেশন।

এস এম/ ১৫ জুন ২০২৬


Back to top button