জাতীয়

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত, সভাপতি মুশফিকুর রহমান

ঢাকা, ১৫ জুন – ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানকে সভাপতি করে জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। রবিবার সংসদ অধিবেশনে এই কমিটি গঠনের প্রস্তাবটি উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম।

পরবর্তীতে অধিবেশনের সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবগুলো কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

নবগঠিত এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন,

  • বরগুনা-২ আসনের নূরুল ইসলাম,
  • বগুড়া-২ আসনের মীর শাহ আলম,
  • চাঁদপুর-২ আসনের মোহাম্মদ জালাল উদ্দীন,
  • মানিকগঞ্জ-২ আসনের মঈনুল ইসলাম খান,
  • লক্ষ্মীপুর-১ আসনের মোহাম্মদ শাহাদাত হোসেন,
  • ঢাকা-১২ আসনের মোহাম্মদ সাইফুল আলম,
  • ঢাকা-৪ আসনের সৈয়দ জয়নুল আবেদীন এবং
  • কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত।

এছাড়া পদাধিকার বলে অর্থমন্ত্রী এই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। সংসদীয় এই স্থায়ী কমিটি অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তদারকি এবং স্বচ্ছতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এস এম/ ১৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language