ফুটবল

চোটের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন রেফারি মাইকেল অলিভার

ফিলাডেলফিয়া, ১৩ জুন – চোটের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচ পরিচালনার দায়িত্ব থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ইংলিশ রেফারি মাইকেল অলিভার। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য আইভরিকোস্ট ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচে অলিভারের বাঁশি হাতে নামার কথা ছিল।

তবে শারীরিক সমস্যার কারণে তিনি এই দায়িত্ব পালন করতে পারছেন না। তার পরিবর্তে ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নিশ্চিত করেছে যে অলিভার তার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে থাকতে পারছেন না।

তবে আশার কথা হলো আগামী কয়েক দিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে মাঠে ফেরার জন্য প্রস্তুত থাকবেন বলে আশা করা হচ্ছে। এবারের বিশ্বকাপে যে ছয়জন ইংলিশ অন ফিল্ড রেফারি রয়েছেন অলিভার তাদের মধ্যে অন্যতম। এই তালিকায় আরও রয়েছেন রেফারি অ্যান্থনি টেলর।

এছাড়া সহকারী রেফারি হিসেবে গ্যারি বেসউইক, অ্যাডাম নান, স্টুয়ার্ট বার্ট এবং জেমস মেইনওয়ারিং দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য যে এবারের আসরে সর্বমোট ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও ম্যাচ কর্মকর্তা নিয়োজিত আছেন।

৪১ বছর বয়সী মাইকেল অলিভার ২০১০ সাল থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে নিয়মিত ম্যাচ পরিচালনা করে আসছেন। এর আগের বিশ্বকাপেও তিনি অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে ক্রোয়েশিয়া ও ব্রাজিলের মধ্যকার রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনাল ম্যাচটি তার পরিচালনাতেই সম্পন্ন হয়েছিল।

এস এম/ ১৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language