জাতীয়

ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ১১ জুন – প্রধানমন্ত্রী তারেক রহমান ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে তিনি এই ডাকটিকিট উন্মোচন করেন।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৫০ টাকা মূল্যমানের খাম সম্বলিত একটি স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করেন। অনুষ্ঠান চলাকালীন একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি।

এছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক এস. এম. হারুনর রশিদও এই সময় উপস্থিত ছিলেন।

এস এম/ ১১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language