ইসরায়েলের রাসায়নিক প্ল্যান্টে ইরানের পাল্টা হামলা

তেহরান, ৮ জুন – ইরানের পেট্রোক্যামিকেল স্থাপনায় হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েলের একটি রাসায়নিক প্ল্যান্টে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। ইসরায়েলের বন্দর নগরী হাইফার একটি রাসায়নিক স্থাপনাকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়।
সোমবার সকালে এই পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া যায়। এর আগে রোববার রাত থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে সংঘাতের সূত্রপাত ঘটে। সকালে খুজেস্তানের একটি পেট্রোক্যামিকেল প্ল্যান্টে ইসরায়েলি বাহিনী হামলা চালানোর পর তেহরান এই পদক্ষেপ নেয়।
এই উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্রকেও দায়ী করেছে তেহরান। বিপ্লবী গার্ড এক বিবৃতিতে সতর্ক করে জানিয়েছে যে, ইসরায়েল যদি পুনরায় বেসামরিক বা জ্বালানি অবকাঠামোতে আঘাত হানে, তবে তার কঠোর পরিণতি ভোগ করতে হবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, ইহুদিবাদী শত্রু পক্ষ তেল শিল্পে আঘাত হেনে একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে যার নেতিবাচক প্রভাব পুরো অঞ্চলের জ্বালানি খাত ও বিশ্ব অর্থনীতির ওপর পড়বে। এই উদ্ভূত পরিস্থিতির জন্য তেহরান ওয়াশিংটনকে প্রধান উস্কানিদাতা হিসেবে চিহ্নিত করেছে।
এস এম/ ৮ জুন ২০২৬









