জাতীয়
উত্তরখানে সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ গৃহকর্তার মৃত্যু

ঢাকা, ৭ জুন – রাজধানীর উত্তরখানে রান্নার গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ আলী হোসেন মারা গেছেন। রবিবার সকাল সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল এবং তার ইনহ্যালেশন ইনজুরি বা শ্বাসনালি ক্ষতিগ্রস্ত ছিল।
বর্তমানে হাসপাতালে তার স্ত্রী হাসনা হেনা ও মেয়ে আঁখি আক্তারের চিকিৎসা চলছে। এর আগে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উত্তরখানের একটি বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে একই পরিবারের তিন সদস্য গুরুতর দগ্ধ হন।
এস এম/ ৭ জুন ২০২৬









