শিক্ষা

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ

ঢাকা, ২১ ফেব্রুয়ারি – চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদেরকে আগামী মঙ্গলবার থেকে রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে। এ রেজিস্ট্রেশন কার্ড বিতরণ চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত। গত বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি ঢাকা জেলা, গাজীপুর, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের; ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগঞ্জের, ১ থেকে ৪ মার্চ ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার এবং ৭ থেকে ১০ মার্চ ঢাকা মহানগর ও নারায়ণগঞ্জ জেলার পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে।

আরও পড়ুন : কেন টিকা নিতে পারছেন না নিম্নবিত্ত মানুষ?

এতে বলা হয়, রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করার জন্য প্রতিষ্ঠানগুলোকে বোর্ড বরাবর আবেদন করতে বলা হয়েছে। আবেদনের সঙ্গে একটি তথ্য ছক পূরণ করে বোর্ডে জমা দিতে বলা হয়েছে।রেজিস্ট্রেশন কার্ডে কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য ১৫ মার্চের মধ্যে বোর্ডে আবেদন করতে হবে।

নির্ধারিত জেলার প্রতিষ্ঠান প্রধানদের নির্ধারিত দিনে বোর্ডে এসে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ করার আহ্বান জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

সূত্র : নতুন সময়
এন এ/ ২১ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language