বিচারপতি মোঃ আব্দুল হাই-এর মৃত্যুতে পর্যটন প্রতিমন্ত্রীর শোক

ঢাকা, ২১ ফেব্রুয়ারি – শ্রম আপিল ট্রাইবুনালের চেয়ারম্যান, হাইকোর্ট বিভাগের প্রাক্তন বিচারপতি এবং সাবেক আইন সচিব বিচারপতি মো. আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি।
শনিবার (২০ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান বিচারপতি আব্দুল হাই। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
আরও পড়ুন : ভাষা আন্দোলনের ইতিহাস বাঙালির আত্মপরিচয়ের মাইলফলক
১৯৮৬ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালনের পর মো. আব্দুল হাই ২০০০-২০০১ সালে আইন সচিবের দায়িত্ব পালন করেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক এই বিচারপতি দ্বিতীয়বারের মতো বাংলাদেশ শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের আইতন গ্রামে।
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২১ ফেব্রুয়ারি









