কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির নেতাকর্মীদের শ্রদ্ধা

ঢাকা, ২১ ফেব্রুয়ারি – মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
আজ রোববার বেলা ১১টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান ও যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্ব নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।
আরও পড়ুন : সাবেক বিচারপতি আব্দুল হাই আর নেই
পরে একে একে দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে একুশের প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য, সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্যসহ জ্যেষ্ঠ্য নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসনের পর ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।
সূত্র : এনটিভি
এন এইচ, ২১ ফেব্রুয়ারি







