জাতীয়

সাবেক বিচারপতি আব্দুল হাই আর নেই

ঢাকা, ২১ ফেব্রুয়ারি – শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান, হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি এবং সাবেক আইন সচিব বিচারপতি মো. আব্দুল হাই মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।

শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

আরও পড়ুন : ভাষা আন্দোলন আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা: রাষ্ট্রপতি

বিচারপতি মো. আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ১৯৮৬ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত জেলা ও দায়রা জজ হিসাবে দায়িত্ব পালনের পর মো. আব্দুল হাই ২০০০-২০০১ সালে আইন সচিবের দায়িত্ব পালন করেন। তার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক এই বিচারপতি দ্বিতীয়বারের মতো বাংলাদেশ শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন।

সূত্র : যুগান্তর
এন এইচ, ২১ ফেব্রুয়ারি

Back to top button
🌐 Read in Your Language