নৌপথে যাত্রী নিরাপত্তায় জরুরি নির্দেশনা জারি করল নৌপরিবহন মন্ত্রণালয়

ঢাকা, ২০ মে – নৌপথে চলাচলকারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি কিছু দিকনির্দেশনা জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। একই সঙ্গে নৌযাত্রায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রথম নির্দেশনায় বলা হয়েছে,
নৌপথে চলাচলকারী যাত্রীগণ কোনো জরুরি প্রয়োজনে বা সেবা সংক্রান্ত বিষয়ে সহায়তা পেতে বিভিন্ন সংস্থার হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন।
এর মধ্যে,
- বিআইডব্লিউটিএ এর হটলাইন ১৬১১৩,
- জাতীয় জরুরি সেবা ৯৯৯,
- সরকারি তথ্য ও সেবা ৩৩৩,
- ফায়ার সার্ভিস ১০২,
- কোস্ট গার্ড ১৬১১১,
- নৌপুলিশ ০১৭৬৯ ৭০২২১৫ এবং
- অপারেশন জিরো মিসিং ০১৩২০০০২১৭ নম্বর উল্লেখযোগ্য।
দ্বিতীয় নির্দেশনায়,
নৌযাত্রীদের নৌকা বা ট্রলার থেকে কোনো অবস্থাতেই চলন্ত লঞ্চে ওঠানামা না করার অনুরোধ জানানো হয়েছে। এটি পালনের মাধ্যমে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব হবে বলে মনে করে কর্তৃপক্ষ।
তৃতীয় নির্দেশনায়,
ফেরিতে চলাচলের ক্ষেত্রে নৌযানে ওঠানামার সময় যাত্রীদের বাস থেকে নেমে পায়ে হেঁটে ফেরিতে ওঠার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
এস এম/ ২০ মে ২০২৬









