জাতীয়

স্বাস্থ্য অধিদপ্তরের ১২ কর্মকর্তা-কর্মচারীকে দুদকে তলব

ঢাকা, ১৪ অক্টোবর- ‘সিন্ডিকেট’ করে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল বিত্ত-বৈভবের মালিক হওয়া স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত ১২ কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিয়ে অর্থলোপাট, প্রকল্পে জালিয়াতি আর ত্রুটিপূর্ণ মালামাল সরবরাহের মাধ্যমে সরকারের ক্ষতির অভিযোগে স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত করে আসছে দুর্নীতি দমন কমিশন। গত কয়েক বছরে নানা সুপারিশও দেয় প্রতিষ্ঠানটি। চলতি বছর করোনা সংকটেও জেকেজি, রিজেন্টকাণ্ড, মাস্ক-পিপিই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুন: দেশের কতো মানুষ আসলে করোনায় আক্রান্ত হয়েছেন?

দুদক সূত্র বলছে, এখন পর্যন্ত অনিয়মে ৭৫ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এরই অংশ হিসেবে তালিকার ১২ জনকে তলব করে দুদক। প্রথম দিনে চারজনের জিজ্ঞাসাবাদ শেষে দুদক সচিব জানান, সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নিলেই এই দুর্নীতি কমানো যেত। দুদকের সচিব দিলোয়ার বখত বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বিভিন্ন সময়ে অবৈধভাবে যোগসাজশে অবৈধ অর্থ অর্জন করেছেন। ইতোমধ্যে এসব বিষয়ে দুদক সুপারিশ করেছেন। এগুলো নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে। আশা করি, এগুলো যদি বাস্তাবায়ন হয়। তাহলে এসব দুর্নীতি কমবে। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের কেরানী আবজাল হোসেনের অবৈধ সম্পদের মামলায় দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড শুরু করেছে দুদক। দুদক সূত্র জানায়, স্বাস্থ্যের যেসব কর্মকর্তাকে তলব করা হচ্ছে ,তাদের স্ত্রীদেরও সম্পদের হিসাব নেয়া হবে।

সূত্র : বিডি২৪লাইভ
এন এইচ, ১৪ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language